1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক◾

বিএনপি দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে।

সোমবার (২০ জানুয়ারি) বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। নবায়ন করেন নিজের প্রাথমিক সদস্যপদও। এসময় দেশ মেরামতে সৎ, পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি।

আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে দলের সদস্য পদ নবায়নের এই কার্যক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয়।

তিনি আরও বলেন, দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। মেধাবীদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নিতে হবে। দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখতে চায় বিএনপি।

এসময়- দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমে এগিয়ে নেয়ার তাগিদ দেন তিনি। বলেন, এ বছর ৪১ লাখ সদস্য নবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিএনপি। বন্ধ থাকছে নতুন সদস্য সংগ্রহ অভিযানও।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews