বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

বিজয় দিবসে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিনি’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিবেদন◾

কারও হাতে উড়ছে জাতীয় পতাকা, কেউবা বেঁধেছেন মাথায়। আবার কেউ নিজের গালে-কপালে এঁকে নিয়েছেন পতাকার ছবি। কারও আবার পুরো পোশাকেই লাল-সবুজ রঙ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশের বিনোদন কেন্দ্রগুলোর চিত্র ছিল এমন।

 

সোমবার বিজয়ের ৫৩ বছর উদযাপন করছে দেশ। এদিন দিনভর এমনই দৃশ্য চোখে পড়ে দেশের আনাচে-কানাচে।

 

পথে নামলেই দেখা যায়, অনেকেই গাড়ি-বাড়িতে টানিয়েছেন জাতীয় পতাকা। বাদ যায়নি রিকশা-সিএনজি কিংবা মোটরসাইকেলও।

 

বিজয় দিবস উপলক্ষে সোমবার সরকারি ছুটি থাকলেও সড়কে যানবাহনের চাপ দেখে তা বোঝার উপায় নেই। পরিবার-প্রিয়জন নিয়ে ঘর থেকে বের হওয়া মানুষের ভিড়ে ক্ষণে ক্ষণেই যানজট তৈরি হয়েছে সড়কে। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে বিনোদন কেন্দ্রগুলোতে।

এর আগের কোনও বিজয় দিবসে এত মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেননি অনেকে। আগে তো বিজয়ের বেশিরভাগ অনুষ্ঠানই ছিল নানা বেড়াজালে বন্দি। ভিআইপি যানবাহনের চাপে সড়কেও ঠিকমতো চলাচল করা যেত না।

 

জেলা শহরগুলোতেও সোমবার দেখা যায় উপচেপড়া ভিড়। দর্শনার্থীদের দীর্ঘ লাইন। প্রতিটি শহীদ মিনারের সামনেও অনেক মানুষের ভিড়।

ছুটির দিনে হবিগঞ্জ শহরে দুই সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন গৃহবধু ফারজানা ইয়াসমিন। তিনি জানালেন “এর আগের কোনও বিজয় দিবসে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিনি। আনন্দমুখর পরিবেশ দেখে ভালো লাগছে। একসঙ্গে সবার বিজয় উৎসব দেখে ছেলেরাও আনন্দ পাচ্ছে। সবাইকে দেখে ছেলে বায়না ধরেছে তাকে জাতীয় পতাকা কিনে দিতে হবে। এভাবেইতো শিশুর মধ্যে দেশপ্রেম তৈরি হবে। তারা আরও আগ্রহী হবে দেশের ইতিহাস জানতে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews