1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

রংপুরে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শফিকুল ইসলাম

রংপুর বিভাগীয় প্রধান◾

সারাদেশের ন্যায় রংপুরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় টাউনহল চত্বরে অবস্থিত বধ্যভূমিতে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার। এরপর সিটি কর্পোরেশনের প্রশাসক, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন রংপুরের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ বৃদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে রংপুর নগরীর দমদমা ব্রীজ সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews