বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি নওগাঁ জেলায়

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

কালনেত্র ডেস্ক◾

চলতি বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশা আর হিম বাতাস বইছে এ জনপদে। তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

 

নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাপপ্রবাহ কমে আসার সঙ্গে রাতে ঘনকুয়াশা থাকছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর তাপমাত্রা আরো কমে আসতে পারে।

 

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নওগাঁর তাপমাত্রা কম শুরু করে। ফলে কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

 

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত গরম কাপড় সরবরাহ করা হয়নি। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, আমরা ৫০ হাজার পিস কম্বল দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য প্রস্তত করছি।

 

অন্যদিকে, আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews