1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কালনেত্র ডেস্ক◾

পঞ্চগড় সীমান্তে ভারতের (বিএসএফ) সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

 

বিজিবি জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের সীমানার ভেতরে শিংপাড়া নামক জায়গায় আনোয়ার হোসেন (৩৫) নামে ওই বাংলাদেশি নিহত হন, যার বাড়ি তেতুঁলিয়া উপজেলার দেবনগরে।

 

গণমাধ্যমে বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়ে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি। সেই সঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ শেষে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট