1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কুমিল্লায় সম্মুখ যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা গণসংগীত শিল্পী মাহমুদ সেলিমের লেখা কবিতা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সীমারেখা’ মাহমুদ সেলিম

দু’দিন ধরে মোচ্ছব চলছে
শেয়াল শকুন তাদের ছানাদের নিয়ে
প্রাণভরে খেয়ে চলেছে
সেনাদের লাশ
কেউ মুখ থুবড়ে
কেউ চোখ উলটে পড়ে আছে
গায়ে উর্দি
পাকিস্তানি
দুদিন ধরে খেয়ে সবাই ক্লান্ত
কে যেন বললো – ‘চল,
কাল এসে আবার খাবো।’

পরদিন ভীড় করে এলো সবাই
কিন্তু মাঠ ফাঁকা
লাশগুলো কেউ নিয়ে গেছে।

শিশুরা আবিষ্কার করলো –
‘ওইতো সামনে দুটো লাশ!’
বড়োরা তাকিয়ে দ্যাখে ওদের
লুঙ্গি গেঞ্জি পরা
মাথায় গামছা বাঁধা
থ্রি নট থ্রি রাইফেলগুলো
এখনও শক্ত করে ধরে রেখেছে।

সবাই এগিয়ে গেল ধীরে
চারপাশে ঘিরে দাঁড়ালো
শিশুরা অস্থির,
বড়োরা মুখ চাওয়াচাওয়ি করে একবার
তারপর মাথা নিচু করে
চুপচাপ কিছুক্ষণ
তারপর ফিরে চলে।
শকুনশিশু ফিরে যেতে যেতে
ফিসফিস প্রশ্ন করে মা-কে
‘আমরা খেলাম না কেন মা’?
মা গম্ভীর মুখে বলে-
‘ ওগুলো মুক্তিযোদ্ধার লাশ।’

০৩ ডিসেম্বর ২০২৪

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট