1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর বসতগৃহে হামলা!

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মাধবপুর সংবাদদাতা◾

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা করে- মোঃ মিজানুর রহমান (৩৭), এমরান মিয়া (৩০) ও টিপু সুলতান (২৮)কে আহত করেছে প্রতিপক্ষ। ভাংচুর করেছে বসতগৃহে ব্যবহার্য আসবাব পত্র।

 

এমনটাই অভিযোগ করেছেন মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের ফুল মিয়ার পুত্র সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিজানুর রহমান।

 

মিজানুর রহমান বলেন, গত ২৬ নভেম্বর মঙ্গল বার সকাল সাড়ে ৯ টার দিকে একই এলাকার বাসিন্দা মৃত আফসর উদ্দিনের পুত্র তিতন আলী (৫৮), তিতন আলীর পুত্র মাসুক মিয়া (৩৫), মৃত কিতাব আলীর পুত্র কামাল মিয়া (৫০) ও কামাল মিয়ার পুত্র মাসুক মিয়া (২২) পূর্ব পরিকল্পিতভাবে লাঠি-সোটা, লোহাররড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তার বসতগৃহে প্রবেশ করে বেপরোয়া হামলা চালিয়ে মিজানুর রহমান, তার ভাই এমরান মিয়া ও টিপু সুলতানকে আহত করে। ভাংচুর করে ঘরের দরজা-জানালা, সুকেছ, টিভিসহ নানা আসবাবপত্র। তাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে পরবর্তীতে দেখবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

 

এই মর্মে গত ২৯ নভেম্বর মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে মাধবপুর থানার এসআই সায়েদুল ইসলাম তদন্ত করে যান।

 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews