1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান◾

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও মাদকের রুটগুলোর উপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়।

 

মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ের উপর কঠোর অবস্থানের বার্তা জানিয়ে আলোচনা করেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা ও সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার বিষয়ে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করতে বিশেষ একটি মহল নানামুখী আয়োজন করছে। এমন কার্যকলাপে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কার্যকলাপ বরদাশত করা হবেনা।

 

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আশাদুল হকের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ছাড়াও উপজেলার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews