1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

মানুষের মাঝে মানুষই আজ সবচেয়ে বেশি অনিরাপদ!

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

➖

গাজী জহিরুল ইসলাম◾

আজকের সমাজে মানুষ যেনো রক্ত-মাংসের প্রাণী নয়, জম্বি। এক অন্ধকার ঘোরের মধ্যে হারিয়ে গেছে মানবিকতা, মূল্যবোধ আর ন্যায়বোধ। কোথাও কোনো ইস্যুতে কারো মৃত্যু হবে—তার আগাম বার্তাও যেন নেই। কারণ এখানে মৃত্যু স্বাভাবিক, হত্যা যেন ছলনার খেলা।

 

কেন মরবে? কে মারবে? কেন মারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রতিদিন হোঁচট খাই। কিন্তু উত্তর নেই। কারণ, এখানে কোনো আইন নেই। অপরাধীর শাস্তি নেই। অন্যায়ের বিচার নেই। এখানে আছে শুধু ভয়হীনতার এক নির্মম বাস্তবতা।

 

আমাদের সমাজের রাস্তাঘাট যেন মৃত্যুর ফাঁদ। প্রতিটি মোড়ে লুকিয়ে আছে বিপদ। যেনো জীবন বাঁচাতে নয়, বরং কেড়ে নেওয়ার প্রতিযোগিতা চলছে। একসময় মানুষ মানুষকে ভালোবাসত, বিশ্বাস করত। কিন্তু এখন মানুষই মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ।

 

আমরা কি এমন একটি সমাজ চেয়েছিলাম? যেখানে মানবতা অবহেলিত, যেখানে মানুষই মানুষের শত্রু? এই অস্থিরতা, এই অনিরাপত্তা—সবকিছু মিলিয়ে আমাদের সামনে একটাই প্রশ্ন: আমরা কি আদৌ নিরাপদ?

 

সমাজের এই অনিশ্চয়তার অবসান ঘটাতে হলে মানবিকতার চর্চা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দিতে হবে। তবেই মানুষ আর জম্বি হয়ে উঠবে না। তবেই সমাজে ফিরে আসবে শান্তি।

লেখক: গাজী জহিরুল ইসলাম গণমাধ্যম কর্মী

দ.ক.জহিরুল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews