1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

স্বাধীনতা ও বর্তমান সমাজ কোথায় দাঁড়িয়ে, একটি মূল্যায়ন…

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিবেদন◾

দেখতে দেখতে বাংলাদেশের আকাঙ্ক্ষিত স্বাধীনতার অনেকগুলি বসন্ত পেরিয়ে গেল, বাংলাদেশ এখন প্রকৃত অর্থেই বিশ্বসভায় এক উজ্জ্বল রাষ্ট্র, বাংলাদেশের সংবিধান তথা আইন প্রণালী, নির্বাচন ব্যবস্থা প্রভৃতি বিশ্বের দরবারে যথেষ্টই প্রশংসনীয়। এই বিপুল জনবহুল দেশে কিভাবে বিভিন্ন উন্নয়ন ঘটছে তা নিয়ে অনেক রাষ্ট্রের কপালে এই প্রশ্নচিহ্নের ভাঁজ লক্ষ্য করা যায়, কিন্তু সর্ষের মধ্যেই ভূত বিদ্যমান। এত উন্নতির পিছনেও বাংলাদেশের এক কলঙ্কময় অধ্যায় রয়েছে যা প্রতিনিয়ত দেশের সমাজতত্ত্ববিদদের ভাবিয়ে তুলছে। বাংলাদেশ এখনও দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত বললে অতিরঞ্জিত ব্যাখা করা হবে না, কারণ দেশে দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যাটা যথেষ্টই উদ্বেগজনক।

 

এখানেই শেষ নয়, ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে কৃষক আত্মহত্যার সংখ্যা। বহু নারী পেটের ভাতের জোগানের তাগিদে বেছে নিচ্ছে অন্ধকার রাস্তা যা সাম্প্রতিক রিপোর্টগুলিতে বিশেষভাবে ধরা দিচ্ছে। বাংলাদেশের শিক্ষিত ও অশিক্ষিতের পরিসংখ্যানটি যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে শিক্ষিতের সংখ্যা বৃদ্ধি হলেও গ্রামীণ ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে শিক্ষিতের হার এখনও নগন্য, যা যথেষ্টই চিন্তার বিষয়। এছাড়াও যেভাবে ধর্মের নামে ও জাতির নামে ঘৃণ্য রাজনীতি চলছে তাতে আগামীদিনে বাংলাদের বিকাশ কতটা মসৃন হবে এ নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়।

 

সাম্প্রতিককালে নারী ধর্ষণ, নারী পাচার, তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক অপমান যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সমাজের মধ্যে বৈষম্যের বার্তাই সুস্পষ্ট। একজন সাংবাদিক হিসাবে আমি বারবারই প্রত্যক্ষ করি যে সামাজিক অবক্ষয়টি সমাজের একেবারে গোড়া থেকেই শুরু হচ্ছে আর তাই বাংলাদেশের ভিত্তি কতটা মজবুত মাটির ওপর দাঁড়িয়ে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করা যায়। বর্তমানে এদেশে শুরু হয়েছে একমাত্র রাজনৈতিক ক্ষমতার লালসা এবং যার পিছনে রয়েছে উগ্র ধর্মীয় আকাঙ্ক্ষা যা আগামীদিনের সমাজকে শেষ করে দেবে।

 

কিছুদিন আগে দেশের আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে শাসকের বিরুদ্ধে আন্দোলন কতটা গভীর থেকে গভীরতর হতে পারে আমার মনে হয় রাজনীতিবিদদের এই বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। কোনভাবেই তারা যেন মনে করে না নেয় তারাই এক এবং অদ্বিতীয় কারণ মনে রাখতে হবে গণতন্ত্রে মানুষই শেষ কথা বর্তমানে স্বাধীনতার পূণ্যলগ্নে একথাই প্রকাশ পাচ্ছে যে ধীরে ধীরে সরকারি কোম্পানি গুলির বেসরকারিকরণ। সামাজিক অবক্ষয়, পাহাড় প্রমাণ দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যে আর্থিক কেলেঙ্কারি ব্যাকিং ব্যবস্থায় দুর্নীতি মানুষের মনের মধ্যে ক্ষোভের আগুন সঞ্চারিত করছে এবং এই আগুন যাতে দাবানলের ভূমিকা পালন না করে। তাই শাসকের কাছে আমার আবেদন যে আপনারা একটু “মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান ” তাহলেই সার্থকতা পাবে স্বাধীন রাষ্ট্র এবং মানুষের মনের মধ্যে বিকশিত হবে প্রকৃত স্বাধীনতার বার্তা।

 

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট