1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার, আবেদন করতে হবে যেভাবে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কালনেত্র ডেস্ক◾

সারাদেশের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে ফ্রিতে চাল দেবে সরকার। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামী দু’বছর (২০২৫ ও ২০২৬ সাল) এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।

ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর আওতায় আগামী জানুয়ারি থেকে দেশের দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে, প্রতি মাসে খাদ্য সহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

১) শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী
২) বয়স ২০ থেকে ৫০ বছর
৩) জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক
৪) পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোন উপার্জনক্ষম সদস্য নেই

আবেদন প্রক্রিয়া

অনলাইনে dwavwb.gov.bd অথবা mygov.bd অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট