1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে ইদ্রিস আলী আমীর ও সাহেব আলী জামাতের সেক্রেটারী নির্বাচিত। 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ সুমন◾

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ০৮ নভেম্বর শুক্রবার চুনারুঘাট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান এবং এডভোকেট নজরুল ইসলামের উপস্থিতিতে আমীর ও সেক্রেটারি নির্বাচিত করার উদ্দেশ্যে ভোট অনুষ্ঠিত হয়। এতে রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হন মাওলানা ইদ্রিস আলী, এবং সেক্রেটারি নির্বাচিত হন মীর সাহেব আলী।

 

দায়িত্ব গ্রহণকালে নব-নির্বাচিত সভাপতি মাওলানা ইদ্রিস আলী বলেন-গণমানুষের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পবিত্র কুরআনের আলোকে এবং রাসুল (সা.) এর আদর্শে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করে যাবে।

 

নব-নির্বাচিত সেক্রেটারি মীর সাহের আলী বলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আনুগত্যশীল সুশৃঙ্খল রাজনৈতিক দল। নেতৃত্বের প্রতি আনুগত্য এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় সচেষ্ট ছিলাম ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

 

এসময় নবনির্বাচিত আমীর এবং সেক্রেটারি অর্পিত দায়িত্ব পালনে চুনারুঘাটবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

দ.ক.সুমন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট