মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

জামাত দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেবক হিসেবে কাজ করবে; ড.শফিকুর রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

মীর জুবায়ের আলম◾

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।

 

নওগাঁ জেলার জামায়াতে ইসলামী সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় জামায়াতের আমীর বলেন, যারা অতীতে দেশের মালিক হয়েছে তাদের পরিণতি দেশের মানুষ দেখেছে। এ থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। ডা: শফিকুর রহমান বলেন, যারা একটি জাতিকে বিভক্ত করে তারা জাতির দুশমন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখন ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। এজন্য আমরা বিভক্ত কোনো জাতি দেখতে চাই না। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের মতো আর সুবিধা দেওয়া হবে না।

 

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশের মানুষ তাদের কাছে অসহায় ছিল উল্লেখ করে তিনি বলেন, বিচারের নামে প্রহসন করে বহু মানুষকে খুন করেছে। এসব খুনের বিচার করা হবে।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews