1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

চুনারুঘাট প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে যুব দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা আক্তার।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়ালেখা শেষ করে আমরা চাকরি খুঁজতে গিয়ে অনেকেই ৫/৬ বছর কিংবা আরও বেশি সময় নস্ট করি। অথচ এই সময়ের মধ্যে আত্মকর্মী কিংবা উদ্দোক্তা হলে সাফল্য অর্জন করা সম্ভব।

 

তাই, প্রশিক্ষণ নিন, আত্মকর্মী কিংবা উদ্দোক্তা হন। আপনি ও আপনার পরিবারকে প্রতিষ্ঠিত করুন এবং কর্মসংস্থানের সৃষ্টি করে সমাজ, দেশ ও জাতী গঠণে এগিয়ে আসুন। এজন্য নিজের ইচ্ছা শক্তি প্রয়োজন।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট