1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আদালতে প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও সুবিচারের অধিকার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের সময় বিচারাঙ্গনে কোনো হস্তক্ষেপ থাকবে না, সবাই ন্যায় বিচার পাবেন- এমনই আশা করা হয়েছিল৷ কিন্তু বাস্তবে অন্তর্বর্তী সরকারে সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পক্ষে আদালতে দাঁড়াতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন আইনজীবীরা৷ ছাত্রদের দাবির মুখে ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার মতো ঘটনাও ঘটেছে৷

 

এর আগেও বর্তমান সরকার দায়িত্ব নেয়ার শুরুর দিকে আদালতে মিছিল নিয়ে গিয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির অপসারণ চাওয়া হলো৷ পরবর্তীতে তাদের চাওয়া অনুযায়ী বিচারপতিদের সরে যেতে হলো৷ একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার কথা গণমাধ্যমে প্রচার হওয়ার পর তার ব্যাপারে আপত্তি তোলা হলো৷ এক পর্যায়ে তাকে সরিয়ে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো৷

 

গত আড়াই মাসে যাদের গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে, তাদের সবাইকে অপদস্থ করা হয়েছে৷ যারা ডিফেন্স করতে যাচ্ছেন, তাদের উপরও হামলা করা হচ্ছে৷ আক্রমণ করা হচ্ছে৷ অথচ ন্যায়বিচার নিশ্চিত করতে বাদী ও আসামি দুই পক্ষেই আইনজীবী থাকতে হয়৷ কিন্তু বর্তমান সরকারের সময় আসামি পক্ষকে আইনজীবী রাখার সুযোগ দেওয়া হচ্ছে না৷ প্রত্যেক আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে৷ সেই সুযোগও পাচ্ছেন না তারা।

 

বিগত সরকারের মন্ত্রী-এমপি মিলিয়ে এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তির গ্রেপ্তারের খবর জাতীয় সংবাদ মাধ্যমে মনযোগ আকর্ষণ করেছে৷ তাদের অধিকাংশকে আদালতে নেওয়ার সময় তারা নানা ধরনের হেনস্থার শিকার হয়েছেন।

 

প্রথমদিকে গ্রেপ্তারকৃতদের পক্ষে কেউ আইনজীবী হিসেবে দাঁড়াচ্ছিলেন না৷ আসামীদের আদালতে তোলার সময় তারা নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছিলেন৷ এমনকি নারীদেরও ছাড় দেওয়া হয়নি৷ সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি বা সাংবাদিক ফারজানা রূপাও নিগ্রহের শিকার হয়েছেন৷ সম্প্রতি অভিযুক্তদের পক্ষে কেউ আইনজীবী হিসেবে দাঁড়ালে তাদের উপরও হামলা করা হচ্ছে৷ মারধর করা হচ্ছে।

 

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বলছে, ‘‘আসামীর পক্ষে আইনজীবীর দাঁড়াতে পারাটা অধিকার৷ সেটাই নিশ্চিত করা হচ্ছে না৷ সবাই নাগরিক কি না সেটাই এখন প্রশ্ন৷ একটা পক্ষ বলতে চাচ্ছে, আরেক পক্ষ এদেশের নাগরিকই না৷ আমরা আগের পথেই চলে গেছি কিনা সেটাও ভাববার বিষয়৷ একটাই পার্থক্য শুধু পুলিশ গুলি করছে না৷ দেশে সরকার দুইটা কিনা সেটাও প্রশ্ন! ছাত্ররাও সিদ্ধান্ত দিচ্ছে, আবার যারা শপথ নিয়েছেন তারাও চালাচ্ছেন৷ ছাত্রদের চাওয়াতেও পরিবর্তন হচ্ছে৷ প্রত্যাশা করেছিলাম, পরিবর্তন আশা করেছিলাম, সেটা হয়নি৷ আশাটা পূরণ যে হবে সেটার লক্ষন দেখছি না৷ এই বিষয়গুলো খুবই হতাশাজনক!

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews