মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

ব্যরিস্টার সুমনের ফাঁসির দাবিতে তার নিজ এলাকায় বিএনপির মিছিল।  

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃ তোফাজ্জল মিয়া, চুনারুঘাট◾

হবিগঞ্জ ৪-(চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার সুমনের গ্রেফতারের খবরে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মধ্য বাজারে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। আজ (মঙ্গলবার) ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সুমনের ফাঁসিও দাবি করেন।

 

অন্যদিকে ব্যরিস্টার সুমনের ভক্তরাও প্রস্তুতি নিচ্ছিলেন তার উপর দায়েরকৃত  মামলার প্রতিবাদ জানাতে কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা সাহস করতে সক্ষম হয়নি।

 

বিএনপির নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যরিস্টার সুমন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। প্রহসনের নির্বাচনকে বৈধ করতে তার ছিলো জুড়ালো ভূমিকা। ২৪ এর ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনার পক্ষাবলম্বন করেছে সুমন।কাজেই রাষ্ট্র যেন আইনগতভাবে তাকে বিচারের মুখোমুখি নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করে।

 

অন্যদিকে দেখা যায় সোস্যাল মিডিয়ায় সুমনের ভক্তরা নানান ক্ষোভ আর আক্ষেপ নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।

 

স্থানীয় এক ব্যক্তি বলেন, আন্দোলনের সময় সুমন যদি ছাত্রদের পক্ষে অন্তত একটা ভিডিও বার্তা দিত তাহলে আজকের দিনটি তার দেখতে হতো না! আজ ছাত্র সমাজ তাকে মাথায় তুলে রাখতো কিন্তু সুমন পরিস্থিতি আন্দাজ করতে পারে নাই বরং সে হাসিনার প্রিয়পাত্র হতে গিয়ে আমও গেলো ছালাও গেলো।

দ.ক.মিছিল

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews