1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

➖

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন।

 

বৃহস্পতিবার ১৭ অক্টোবর তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

 

তিনি গণমাধ্যমকে বলেন, আজ সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে, তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে আমরা সবাইকে জানাবো।

 

পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন জানান, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা তার বাসায় গিয়েছিলেন। তিনি কর্মকর্তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছেন।

 

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি কথাসাহিত্যিক সেলিনা হোসেন একাডেমির সভাপতি পদে ৩ বছরের জন্য নিয়োগ পান। ওই বছরের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন বাংলা একাডেমিতে।

 

সেলিনা হোসেন কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। পাশাপাশি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 

উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার’ পান তিনি।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews