1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

রংপুরের বদরগঞ্জে গৃহবধুর বস্তাবন্দি লাশ উদ্ধার; স্বামী পলাতক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

 

মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾

 

রংপুরের বদরগঞ্জে মোছা আঞ্জুয়ারা (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৮ অক্টোবর) উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর দারারপাড় গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। আঞ্জুয়ারা উপজেলা দারারপাড় গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

ইউপি সদস্য রেজাউল করিম বলেন,গত ২০-২২ দিন আগে মারধর করার কারণে রাগ করে বাপের বাড়ি চলে যান আঞ্জুয়ারা।পরে স্থানীয়ভাবে মীমাংসা করে বাড়িতে নিয়ে আসেন আঞ্জুয়ারার স্বামী রশিদুল। দুই তিনদিন পরে আবারো মারধর করে। গতকালও তার স্ত্রী কে মারধর করেছে। সেই মারধরের কারণে আঞ্জুয়ারা মারা গিয়েছে। পরে মরদেহ বস্তার ভিতর ঢুকিয়ে ঘরের বাক্সের মধ্যে ভোর পর্যন্ত রেখে দেন পাষন্ড স্বামী রশিদুল। ভোরের দিকে স্বামী রশিদুল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর বাক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। স্বামী রাশিদুল পালিয়ে যায়।

 

বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল এ গিয়ে আঞ্জুয়ারা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

দ.ক.অপমৃত্যু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট