1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে প্রতিবন্ধি দোকানদারকে ডাকাতির উদ্দ্যেশে জবাই করে হত্যা!

শাহ আলম স্বপন
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়াড রেমা চা বাগানে এক প্রতিবন্ধীর দোকানে ডাকাতি করতে গিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

 

জানা যায়, নিহত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী একজন দোকানদার ছিলেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে তাহার বসত বাড়ি থেকে অনুমানিক ১ কিলোমিটার দূরের দোকান ঘরে দীর্ঘ ৩০/৩৫ বছর যাবৎ ব্যাবসা করে আসছেন, ঘটনার সময়ে অজ্ঞাত দুষ্কৃতকারীগন দোকান ঘরে প্রবেশ করে তাকে জবাই করে হত্যা করার পর লাশ মাটিতে ফেলে পালিয়ে যায়।

 

সকালে লোকজন দোকানে মালামাল কিনতে গিয়ে ঘটনা দেখতে পেয়ে মৃতের আত্মীয় স্বজনকে খবর দেয়।

 

স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন দোকানের একটি ড্রয়ার ভাঙ্গা পাওয়া যায়। অপর একটি ড্রয়ার তালাবদ্ধ পাওয়া যায়, তালাবদ্ধ ড্রয়ার খুলে ৩৩০৬০/= টাকা নগদ পওয়া যায়। লোকজনের ধারণা দুষ্কৃতিকারীরা ভাঙ্গা ড্রয়ারের টাকা লুট করার কালে হয়তো ভিকটিম বাধা দিয়ে থাকলে উক্ত ঘটনাটি ঘটে।

 

নিহত প্রতিবন্ধী জালাল মিয়া (৫০) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের রুসমত আলীর ছেলে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন সহ পুলিশ অফিসারগন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যান।

দ.ক.খুন,চুনা-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট