1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

“সাকিবের বিদায় যেন সারা বিশ্ব দেখে”

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক◾

বাংলাদেশ আজ (রবিবার) গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারতের বিপক্ষে। এই ফরম্যাট থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান এখন খেলছেন যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে। তারই নেতৃত্বে লস অ্যাঞ্জেলেস ওয়েভস ১৯ রানে হেরেছে নিউইয়র্ক লায়নসের কাছে।

 

ব্যাটে-বলেও ব্যর্থ ছিলেন সাকিব। এক ওভারে বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটহীন। ব্যাট হাতে ১৬ বলে ১৩ রান করে আউট হন তাবরাইজ শামসির বলে।

 

ভারত সফর শেষে বাংলাদেশ মিরপুরে প্রথম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্ট খেলে এই ফরম্যাট থেকেও বিদায় নিতে চান সাকিব। কিন্তু সেই সুযোগ কি তিনি পাবেন?

 

সাকিবের সতীর্থ ও জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস মনে করেন সেই সুযোগ দেওয়া উচিত তাকে। আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরুল বললেন, ‘‘সাকিবের মতো খেলোয়াড়কে এমনভাবে বিদায় দেওয়া উচিত যেন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব দেখে যে, একজন কিংবদন্তির বিদায় হল। আমার মনে হয় এটা সবাই চাচ্ছে। আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। দেশের মানুষও চাচ্ছে। তবে পলিটিক্যাল প্রোটকলের জন্য মনে হয় হচ্ছে না, আমার মনে হয় এটা নিয়ে উপর মহল কাজ করছে। এটা খুব দ্রুত হয়ত সমাধান হয়ে যাবে।’’

 

বাংলাদেশের তারকা খেলোয়াড়দের বিদায় মাঠ থেকে হয় না। এই সংস্কৃতিটাও চালু করার আকুতি জানালেন বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল, ‘‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, আমাদের একটা ট্রেন্ড থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একজন লিজেন্ডারি ক্রিকেটারের বিদায় নেওয়া। কিন্তু আমরা কাউকে দেখি নাই। মাশরাফি ভাইকে দেখি নাই। এর আগে যতগুলো খেলোয়াড় ছিল আমরা দেখি নাই। এই জিনিসটা চালু হওয়া উচিত।’’

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews