মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল মাদকের গডফাদারদের দিন ফুরাচ্ছে! চুনারুঘাট পৌরসভার উন্নয়ন পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা শায়েস্তাগঞ্জে অংশীজনদের মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ, বিরোধের অবসান হবিগঞ্জে খেলার মাঠে হালচাষ! কালিশিরির আঃ ছত্তার মেম্বারের সুযোগ্য সন্তান সাজুর জনসেবার প্রতিশ্রুতি চুনারুঘাটে বেহাল রাস্তার দুর্ভোগে ৫০ হাজার মানুষ কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চিলমারী ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ সোহানের মরদেহ সুন্দরগঞ্জে উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ঘুরতে এসে শখের বসে গোসল করতে নেমে নিখোঁজ হন কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) মরদেহটি দুদিন পর আজ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৬ই অক্টোবর) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার, কামারজানি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ কামারজানি ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন। এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকার, ব্যাঙমারা ঘাট এলাকায় ঘুরতে এসে শখ করে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সোহান।

 

নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলাধীন হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। স্থানীয় একটি কলেজের অর্নাসের অধ্যায়নরত শিক্ষার্থী ছিলেন।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহান তার আরও ৮-১০ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দরে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল অনেক চেষ্টা করে ব্যর্থ হন।

 

চিলমারী ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ নারায়ণ চন্দ্র বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি এলাকার, সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ আজ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews