1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ে ৬ জনের মৃত্যু 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কালনেত্র প্রতিবেদক◾

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে এক পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

আগুনে পুড়ে মৃত ব্যক্তিরা হলেন এমারুল মিয়া (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫), তাদের ছেলে পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩) এবং মেয়ে ফাতেমা আক্তার (৫)।

মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, সীমের খাল গ্রামে সরকারি অর্থায়নে ২০২১ সালে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৩৪টি আধাপাকা ঘর নির্মাণ করা হয়।

“সোমবার রাত ১২টার দিকে হাওরে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে সীমের খাল গ্রামের জেলে সাইফুল ইসলাম আশ্রয়ণ প্রকল্পে এমারুল মিয়ার ঘরে আগুন দেখতে পায়। সাইফুলের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।”

রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে সঞ্জয় চৌধুরী বলেন, “এমারুল মিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।”

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, “আশেপাশের কোনও ঘরে আগুন লাগেনি। এমারুল মিয়ার ঘরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে পুলিশ কাজ করছে। মৃতদের দাফনে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।”

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমের খালে গিয়ে ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে

দ.ক-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট