1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের বাহুবলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিবেদক◾

হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকালে বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের রামপুরের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান। নিহত মাসুক মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, রামপুর গ্রামের রমেশ নামের এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তিনি বাড়িতে এসে মুরুব্বি ও স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করেন। পরে ইউপি সদস্য বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

 

বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, ‘মরদেহটি পচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে কেউ। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

দ.ক.সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট