Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ধর্ম

রংপুরে ৮৩৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি গতবারের তুলনায় কমেছে পূজা মন্ডপ

By কালনেত্র
সেপ্টেম্বর ২৩, ২০২৪ 1 Min Read
০

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾

শারদীয় দুর্গাপূজা শুরু হবে অক্টোবর মাসের শুরুতেই। এ নিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও মন্ডপ কমিটি। এবার রংপুরে ৮৩৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালিত হবে। গত বছর রংপুরে ৯৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরিসংখ্যানে এবারে কমেছে পূজা মন্ডপ।

 

জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। নগরীর বাহিরে জেলার ৮ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৬৮৩টি মন্ডপে পূজা হবে। এর মধ্যে কোতয়ালী থানাধীন ৬৮টি, গঙ্গাচড়ায় ৯৫টি, তারাগঞ্জে ৪৭টি, বদরগঞ্জে ১২৩টি, মিঠাপুকুরে ১০৬টি, পীরগঞ্জে ১০৫টি, পীরগাছায় ৭৩টি ও কাউনিয়ায় ৬৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা হবে।

 

শারদীয় দুর্গা পূজার মহাঅষ্টমী পালিত হবে আগামী (১১ অক্টোবর) শুক্রবার। মহানবমী পালিত হবে আগামী (১২ অক্টোবর)শনিবার। আর বিজয়া দশমী পালিত হবে আগামী (১৩ অক্টোবর) রবিবার।

 

মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায় জানান, উত্তর জনপদের সম্প্রীতির রংপুরে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব ধর্মালম্বীদের কাছে আমরা সহায়তা চাই। এখন পর্যন্ত সবঠিক রয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহেযাগিতার হাত বাড়িয়েছেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে এই বিশ্বাস আমাদের রয়েছে। তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

 

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপ কমিটির সঙ্গে আলোচনা করে নিরাপত্তার নানা বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি এবারে আসন্ন দূর্গা পূজা উৎসব মুখর পরিবেশে পালিত হবে।

 

দ.ক.সিআর—২৪

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

শিক্ষা নবিশ আইনজীবী ও আইনশিক্ষার্থী ঐক্য পরিষদের অবস্থান কর্মসুচী

Next

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একজন- কালনেত্র

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র