1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবি’র- কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

 

রুহিত হোসেন প্রিন্স◾

পাহাড়ে নিরাপত্তাহীনতার দায় শিকার করে অবিলম্বে হামলা বন্ধ, হামলা ও হত্যার বিচার, পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবি’র

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গত দু’দিন ধরে খাগড়াছড়ি ও বান্দরবানের যে হানাহানির ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের আদিবাসী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি এবং বান্দরবানের যে নৃশংস ঘটনা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয়। বছরের পর বছর ধরে স্যাটেলাররা আদিবাসীদের ভূমি দখল করে নিচ্ছে। তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার ওপর আবার অঘোষিত সেনা শাসন পাহাড়িদের জীবনকে নানা ধরনের বেড়াজালে আষ্টেপিষ্টে বেঁধে রেখেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিরাপত্তার নামে দেশের একটি জনগোষ্ঠীর জীবন যাপনকে নিয়ন্ত্রিত করা কোনভাবেই কাম্য নয়।
দীঘিনালায় পাহাড়ীদের ঘর-বাড়ি-ব্যবসা কেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে করে দেয়া হয়েছে। নেতৃবৃন্দ বলেন পাহাড় ও সমতলের সর্বক্ষেত্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। ‘মব জাস্টিস’ এর নামে দেশে অরাজকতা তৈরি হয়েছে, অতি দ্রুত কঠোর হস্তে দমন করতে না পারলে জনজীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিলম্বে হানাহানি-জীবননাশ বন্ধের ব্যবস্থা নিতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ পাহাড়ি আদিবাসীদের প্রতি তাদের সমান অধিকার এবং নিরাপদ জীবন রক্ষার লড়াইয়ে সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশের সকল জনগোষ্ঠীর মানুষ তার নিজ নিজ ভূমিতে স্বাধীন ও নিরাপদভাবে বসবাস করার অধিকার রয়েছে। সে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কমিউনিস্ট পার্টি তাদের সাথে থাকবে।

কেসিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট