মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত ।

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

 

মোঃ শফিকুল ইসলাম
বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর◾

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহতের খবর পাওয়া গেছে। এ সময় গুলিতে আরও ২জন আহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫)। আহতেরা হলেন জয়ন্তের বাবা মহাদেব সিংহ ও দরবারু।

জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, দরবারু ও জাম্বুসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু মারা যায়। পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী বিএসএফের গুলিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, তিনি বিএসএফের গুলিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের জন্য
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে আহ্বান জানান।

কেসিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews