1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

রাজনীতির স্বস্তা মাঠে ক্রিকেটের বরপুত্র সাকিব বোল্ডআউট— কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

 

প্রতিবেদক
লিপন রেজা, চুনারুঘাট◾

সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। মূলত হত্যা মামলার আসামী সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে দেশে ফেরাতে এই নোটিশ।

অথচ সাকিব আল হাসান হতাশ জাতিকে আনন্দে ভাসিয়েছে বহুবার। গোটা দশেক বছর ধরে দেশের নামটাকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে নিরন্তর।

সাকিব একজন আত্নবিশ্বাসী মানুষ। আত্নবিশ্বাস নিয়ে যেমন ব্যাট-বল করে তেমনই জীবন নিয়েও চরম আত্নবিশ্বাসী ছিল। কিন্তু চরম আত্নবিশ্বাস তাকে তার পথচলার সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারেনি।

একজন ক্রিকেটার এত অর্থ-বৈভব, যশ-খ্যাতি থাকার পরেও কেন রাজনীতিতে এসেছিল তা বুঝে আসে না। ক্রিকেটাররা গোটা দেশের আবেগ, সে কোন নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর হতে পারে না। ক্যান যে সে এমন ভুল করতে গেলো! দু:খ হয় খুব, ব্যাট করতে গিয়ে বাঘা বাঘা বোলার সে সামলিয়েছে কিন্তু জীবন চালাতে গিয়ে সামান্য ক্ষমতার লোভ সে সামলাতে পারে নি। খুব করে চাইব সাকিবের জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোন চলমান ক্রিকেটার যেন আর রাজনীতির মাঠে না আসে।

সাকিবের ক্যারিয়ার হয়তো আল্টিমেটলি শেষ। তবে এই সাকিব©75 এর জন্য আজীবন মনে অব্যক্ত কষ্ট থেকে যাবে।এখনও দেশকে দেয়ার মতো সাকিবের ব্যাট-বল অনেকটাই শানিত আছে।

একজন জীবন্ত কিংবদন্তির এমন বিদায় মেনে নেয়া আসলেই কঠিন।

মিস ইউ মিষ্টার ©75

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews