1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে- কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

কালনেত্র প্রতিবেদক◾

হবিগঞ্জে খোয়াই, কালনী-কুশিয়ারাসহ সকল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবারের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলার খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপদ সীমার দুইশ’ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১২৩ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপদ সীমার তিন সেন্টিমিটার এবং মার্কুলী পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালনী-কুশিয়ারা নদী আজমিরীগঞ্জে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারনে  হবিগঞ্জ শহরের কিছু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। টানা বর্ষনে শহরের প্রধান সড়কের বেশ কিছু এলাকা ডুবে গেছে। সার্কিট হাউজসহ শহরের অনন্তপুর, মাহমুদাবাদ, শ্যামলীসহ অনেক এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। চুনারুঘাট উপজেলায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়তে থাকলে বড়ধরনের বন্যার আশংকা করছেন জেলাবাসী।

হবিগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পাহাড়ী ঢলে জেলার খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপদ সীমার দুইশ’ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১২৩ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপদ সীমার তিন সেন্টিমিটার এবং মার্কুলী পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালনী-কুশিয়ারা নদী আজমিরীগঞ্জে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। খোয়াই নদীর বাঁধ মেরামতের জন্য দুই হাজার জিও এবং ছয় হাজার সিনথেটিক বস্তা মজুদ করা হয়েছে।

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews