1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

পেন পিন্টার’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়— কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪

কালনেত্র ডেক্স▪️ বুকার জয়ী লেখক ও সাহিত্যিক অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কার জিতেছেন। সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

জানা যায়, নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করে।

সাহিত্যে অসাধারণ প্রতিভার লেখকদের মধ্যে যারা বিশ্বকে নির্ভীক দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। তিনি প্রায়ই তাঁর বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলির কাছে হেনস্তার শিকার হন। ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে নিয়মিত লিখছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক।

পুরস্কারের বিষয়ে ইংলিশ পেনের চেয়ারম্যান রুথ বোর্থউইক অরুন্ধতীর প্রশংসা করে বলেন, ‘ভারত এখনও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে পরিচিত। তিনি সত্যিই একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ। তার শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যাবে না।’

অরুন্ধতী রায় অসংখ্য বই ও প্রবন্ধ লিখেছেন। ‘দ্য গড অফ স্মল থিংস’ উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত তিনি। বইটি লিখে ১৯৯৭ সালে বুকার পুরস্কার জিতেছেন এ লেখক।

কে সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট