মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু বাহুবলে নির্মাণাধীন ব্রিজ নিচু হওয়ায় হুমকিতে ফসলি জমি, বন্ধের পথে নৌ-চলাচল জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ❝সেরাদের সেরা❞ চুনারুঘাটের কৃত্তিকা পাল চুনারুঘাটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি মাধবপুরে ক্ষোব্ধ লোকজন পুড়িয়ে দিলেন মাদক কারবারিদের বাড়ি-ঘর ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (৫ম পর্ব) হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত বাহুবলে ১১৪ দিন পর যোগ দিলেন নতুন এসিল্যান্ড, ভূমি সেবায় গতি ফেরার প্রত্যাশা নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি

শরতের এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি কাশফুল- আসাদ ঠাকুর 

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

আসাদ ঠাকুর, অমনিবাস: বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র রূপ, রস ও সৌন্দর্য। ঋতু পরিবর্তনের পালাবদলে প্রকৃতিতে এখন চলছে শরৎকাল। শরৎ ও কাশফুল একই সুতোয় গাঁথা। শরৎকালেই কাশফুলের সঙ্গে সাদা মেঘের মিতালি দেখা যায়। কাশফুল দেখতে ছুটে আসেন সৌন্দর্যপিপাসুরা।

প্রতিবছর আগস্টের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে এই শুভ্র ফুল ফোটে। নদী ও পুকুর পাড়ে কিংবা বিস্তীর্ণ বালুচরে বড্ড অবহেলায় ফোটে কাশফুল। লাগে না কোনো যত্ন-আত্তি।

শরতের বিকেলে নীল আকাশের নিচে দোল খায় শুভ্র কাশফুল। কখনো কালো মেঘ আবার কখনো সাদা মেঘের আবরণে লুকিয়ে হাসে সোনালি সূর্য। বাংলার প্রকৃতিতে শরতের এই দৃশ্য দেখলে যে কেউই মুগ্ধ হয়ে যায়। কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য যেন মন কেড়ে নেয় সবার। কাশফুলের এই নয়নভিরাম সৌন্দর্য দেখতে এবং যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির মুক্ত আনন্দ পেতে অসংখ্য মানুষ এই স্থানগুলোতে ছুটে আসে।

দিগন্ত জোড়া কাশফুলের মনোরম দৃশ্য মানব মনকে করে তোলে আন্দোলিত ও প্রফুল্ল। কাশবন শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এর রয়েছে নানা ঔষধি গুণও। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো এলাকা, পাহাড় কিংবা গ্রামের উঁচু স্থানে কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদীর তীরেই কাশফুল বেশি দেখা যায়। নদীর পানি কমে গিয়ে জেগে ওঠে সবুজ চর। প্রতিটি চরেই ফুটতে থাকে কাশফুল।

সবুজ প্রকৃতি আর নীল আকাশের মাঝে সাদা কাশফুল নৈসর্গিক সৌন্দর্যের আঁধার। কাশফুলের অপরূপ সৌন্দর্য বিমোহিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কাশফুলের ঢেউ খেলা স্রোত, ফুলের প্রস্ফুটিত রূপ-লাবণ্য প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে তোলে।

প্রতিবছর ঋতুর রানি শরৎ আসে অপার সৌন্দর্য নিয়ে। তাই তো শরৎ এলেই কাশফুলের দেখা পেতে দূরদূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ। চোখ ভরে কেবল সৌন্দর্যই উপভোগই করে না, ফ্রেমে বন্দি করে নিয়ে যায় অজস্র স্মৃতি।

গ্রামের অনেক নারী এখনো কাশফুল দিয়ে ঝাড়ু ও মাদুর তৈরি করেন, যা এই ফুলটির একটি ঐতিহ্যবাহী ব্যবহার।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews