1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাওরাত ও বাইবেলে নবীজি (ﷺ) : মোস্তফা মোরশেদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল, ৩২ রোগীকে ৩২ লাখ টাকার চেক বিতরণ চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন মানবাধিকার সংগঠনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর আদলে পোশাক ও অভিযান: জনমনে প্রশ্ন ও উদ্বেগ কোচিং ফি না দিলে ফরম পূরণ নয়! বাহুবলে সরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ বিদেশে মিশনের কর্মীদের সন্তানের শিক্ষাব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার এইচএসসির ফল বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতায় পুনঃপরীক্ষার সুযোগ নিয়ে চুনারুঘাটের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন চিত্র: গাজীপুর হাই স্কুলে আবেদন, রাজার বাজারে রুটিন প্রকাশ চুনারুঘাটে প্রথমবারের মতো শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘তারুণ্যের উৎসব; ইসলামি বইমেলা’

চুনারুঘাটে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
➖
চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) চুনারুঘাটের বিয়াম ল্যাবরেটরি স্কুলে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ও নির্বাহী সাইফুর রাব্বির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।
উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, জেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা পঙ্কজ সরকার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ অঞ্জন রায়, প্রেসক্লাব চুনারুঘাটের সিনিয়র সহ সভাপতি কদ্দুছ আলী, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট কমিটির ইনচার্জ আসাদুজ্জামান।
নির্দিষ্ট উপকারভোগী কার্ডের মাধ্যমে ১৫০ মাস্টাররোলের কার্যক্রম সম্পন্ন করে চুনারুঘাট যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
বক্তারা বলেন, চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম গত ১ বছর থেকে গতিশীল হয়েছে।  এর পূর্বে কখনো কমিটি ছিলো না। প্রতিষ্ঠাকালীন যুব প্রধান ও নির্বাহী সাইফুর রহমানের আন্তরিকতা ও কর্মনিষ্ঠার ফসল হিসেবে স্বচ্ছ তালিকার মাধ্যমে প্রকৃত গরীবরা উপকৃত হয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি অধ্যাদেশ ২৬/১৯৭৩ দ্বারা গঠিত।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews