1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অসহায় কৃষকের গরুও রেহাই পেল না! চুনারুঘাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদ: শফিক উদ্দিনের বিচার চায় ভুক্তভোগীরা হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে; দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, বাহুবলের ১১ চা বাগানে আজ ভোটযুদ্ধ একটি ছেলে নিখোঁজ— দয়া করে সবাই পোস্টটি শেয়ার করবেন গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মীর ছায়েব আলী গ্রেফতার

চুনারুঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২২টি চা বাগানে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ২২টি চা বাগানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৭৪৭ নির্বাচনে চা শ্রমিক ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরীর নেতৃত্বে এবং মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমানের তত্ত্বাবধানে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় উপজেলার ২২টি চা বাগানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
দীর্ঘদিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews