1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে দামোদর ব্রতের সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ চুনারুঘাটে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রবাসীর ঘর থেকে অস্ত্রসহ যুবক আটক শব্দের শরীরে কবির আত্মার বসবাস, কবিতার রাজ্যে প্রত্যেক কবিই এক একটি স্বতন্ত্র ভূবন যে কলম স্বপ্ন দেখায়, যে সাহিত্য সমাজ বদলায়; সৃজনশীল লেখকের আনন্দ ও শক্তি আট বছর পর নির্বাচনের সুযোগ: বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা চুনারুঘাটে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড সায়ীদ মুহাম্মদ কেয়ারটেকার ছাড়া হচ্ছে না দামোদরপুর শ্মশানের নতুন ঘর

চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বেগমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

চুনারুঘাট উপজেলা দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শিশির কানু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নোমান মিয়াসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্য ‘স্বয়ংসম্পূর্ণ প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
➖

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews