1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন ও আধুনিক পালক। চুনারুঘাটের ক্রীড়াপ্রেমী তরুণদের আধুনিক ইনডোর স্পোর্টসের নতুন অভিজ্ঞতা উপহার দিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘GAMEZONE CHUNARUGHAT’ প্রজেক্টের নির্মাণ কাজ।

আজ থেকে চুনারুঘাট একটি অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম ও স্পোর্টস জোন গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

চুনারুঘাটের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই সময়োপযোগী উদ্যোগ।

উদ্যোক্তা এনামুল হক লিটন ও কাজী মারুফ আহমেদ-এর যৌথ প্রচেষ্টায় ও সুদূরপ্রসারী পরিকল্পনায় বাস্তবায়িত হতে যাচ্ছে চুনারুঘাটবাসীর দীর্ঘদিনের এই লালিত স্বপ্ন। খুব শীঘ্রই চুনারুঘাটের খেলোয়ার ও খেলাধুলাপ্রেমীরা এক ছাদের নিচে আধুনিক সুবিধা সংবলিত খেলার পরিবেশ পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ক্রীড়াঙ্গনের এই ইতিবাচক অগ্রযাত্রাকে সাধুবাদ জানায় ‘হবিগঞ্জ ক্রীড়াঙ্গন পরিবার’। একই সাথে প্রজেক্টটির সফল বাস্তবায়ন ও সার্বিক শুভকামনা জ্ঞাপন করেছেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews