হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন ও আধুনিক পালক। চুনারুঘাটের ক্রীড়াপ্রেমী তরুণদের আধুনিক ইনডোর স্পোর্টসের নতুন অভিজ্ঞতা উপহার দিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘GAMEZONE CHUNARUGHAT’ প্রজেক্টের নির্মাণ কাজ।
আজ থেকে চুনারুঘাট একটি অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম ও স্পোর্টস জোন গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
চুনারুঘাটের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই সময়োপযোগী উদ্যোগ।
উদ্যোক্তা এনামুল হক লিটন ও কাজী মারুফ আহমেদ-এর যৌথ প্রচেষ্টায় ও সুদূরপ্রসারী পরিকল্পনায় বাস্তবায়িত হতে যাচ্ছে চুনারুঘাটবাসীর দীর্ঘদিনের এই লালিত স্বপ্ন। খুব শীঘ্রই চুনারুঘাটের খেলোয়ার ও খেলাধুলাপ্রেমীরা এক ছাদের নিচে আধুনিক সুবিধা সংবলিত খেলার পরিবেশ পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
ক্রীড়াঙ্গনের এই ইতিবাচক অগ্রযাত্রাকে সাধুবাদ জানায় 'হবিগঞ্জ ক্রীড়াঙ্গন পরিবার'। একই সাথে প্রজেক্টটির সফল বাস্তবায়ন ও সার্বিক শুভকামনা জ্ঞাপন করেছেন।
দ.ক.সিআর