1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’—এমন আঞ্চলিক কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন মো. আকাশ আলম। সংগীতায়োজন করেছেন আশরাফুল পাভেল। মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ ও ফ্রান্সের বিভিন্ন স্থানে। চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের আরিয়ান ও ফ্রান্সের জয়। পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন সৈয়দ নওশাদ। আশরাফুল পাভেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘‌শিকড়ের গানকে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করি। ‘মন বেফানা’র সুর শুনে এর সঙ্গে পপ মেলোডি মেশানোর কথা মনে হয়েছিল। তসিবার কণ্ঠের মাটির টান গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। শ্রোতাদের সাড়া আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’

তসিবা জানান, সিলেটি ভাষার গান গাইতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ‘মন বেফানা’ তার আগের কাজগুলোর চেয়ে আলাদা। পাভেলের সংগীতায়োজনে গানটিতে আধুনিকতার ছোঁয়া এসেছে।

গানটির পেছনের গল্প জানিয়ে আকাশ আলম বলেন, ‘‌ছোটবেলা থেকেই শখের বশে গান লিখি। কাতারে দোহা থেকে আল রাওয়াবিগামী মেট্রোতে বসে ‘মন বেফানা’ লিখি ও সুর তৈরি করি। পরে বন্ধু ফাহিমের বাসায় গিটার বাজিয়ে পূর্ণাঙ্গ সুর তৈরি করি। পাভেল ও তসিবাকে গানটি পাঠানোর পর দুজনেরই পছন্দ হয়। শ্রোতাদের কাছ থেকে এতটা সাড়া পাব, ভাবিনি।’

দ.ক/বিনোদন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews