1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক মাস কানাডা সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম  চুনারুঘাটে মাদকসহ আটক যুবকের জরিমানা ও কারাদন্ড বাস্তব প্রয়োজনের পাশে লক্ষ্যভিত্তিক সহায়তা: আলোর অঙ্গিকার থানার ওসি কে হবেন, সিদ্ধান্ত কি এমপিদের? শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসেবার পাশে আলো হয়ে জ্বলাই আলোর অঙ্গীকার নির্বাচনী প্রচারণা: ব্যাপক জনসমর্থন নিয়ে আশাবাদী আব্দুল আওয়াল প্রবাসীর মৃত্যু, রাষ্ট্রের দায় ও নাগরিকত্বের নৈতিকতার প্রশ্ন! চুনারুঘাটে ইসলামী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর ৬৫ বছর বয়সে শিক্ষকদের অবসর: অভিজ্ঞতার মূল্যায়ন ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি

এক মাস কানাডা সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

দীর্ঘ এক মাসের সফর শেষে কানাডা থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী।

শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁদের বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে পৌঁছালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

গত এক মাসের সফরকালে তিনি কানাডার বিভিন্ন গুরুত্বপূর্ন মানবাধিকার সংস্থা, আইনজ্ঞ ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে একাধিক প্রাতিষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এছাড়া সফরকালীন সময়ে ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম ও বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক সার্বিক দিক নিয়ে নানা অভিজ্ঞতা বিনিময় করেন বলে জানা গেছে।

দেশে ফিরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাসমূহের অগ্রগতি ত্বরান্বিত করতে এবং বিচার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রসিকিউশন টিমের প্রতি আহ্বান জানান। তিনি শিগগিরই তাঁর দাপ্তরিক নিয়মিত কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তার পিএস আরিফুল ইসলাম।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews