দীর্ঘ এক মাসের সফর শেষে কানাডা থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী।
শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁদের বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে পৌঁছালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
গত এক মাসের সফরকালে তিনি কানাডার বিভিন্ন গুরুত্বপূর্ন মানবাধিকার সংস্থা, আইনজ্ঞ ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে একাধিক প্রাতিষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এছাড়া সফরকালীন সময়ে ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম ও বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক সার্বিক দিক নিয়ে নানা অভিজ্ঞতা বিনিময় করেন বলে জানা গেছে।
দেশে ফিরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাসমূহের অগ্রগতি ত্বরান্বিত করতে এবং বিচার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রসিকিউশন টিমের প্রতি আহ্বান জানান। তিনি শিগগিরই তাঁর দাপ্তরিক নিয়মিত কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন তার পিএস আরিফুল ইসলাম।
দ.ক.সিআর