1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক তেলিয়াপাড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা আধুনিক সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিজয়া দশমীতে দেবীর বিদায়; দেশজুড়ে প্রতিমা বিসর্জন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু। সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরতে হবে।

সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। পাশাপাশি পেশাগত সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরী।

সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেন, তেমনি এলাকার সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং সংবাদপত্র বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়াকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমেদ,সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম,

বানিয়াচং মডেল প্রেসক্লাব সাবেক সভাপতি রায়হান উদ্দিন সুমন,সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু,সহ-সভাপতি আব্দুল মালেক,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক আনসার আলী, আইন বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী,

মোবাশ্বির আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, আইসিটি সম্পাদক আব্দুল্লাহ ও সমাজ কল্যাণ সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews