1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে কৃষি কর্মকর্তার উদ্যোগে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ শুরু শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা নোমান মিয়ার শুভেচ্ছা আহম্মদাবাদে চীফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান  দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বর্ষা ও রামীমের কৃতিত্বপূর্ণ সাফল্য চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজায় প্রবাসী রাসেলের মহতী উদ্যোগ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ মাধবপুরে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজার বাজার বাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কনক লাল ঘোষ রতন দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ আঃ আওয়াল

শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা নোমান মিয়ার শুভেচ্ছা

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুনারুঘাট উপজেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতা মোঃ নোমান মিয়া।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে উৎসবের আনন্দ ভাগাভাগি করে আসছেন। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

চুনারুঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক মরহুম রফিকুল ইসলামের ছেলে মোঃ নোমান মিয়া।

নোমান মিয়া সৈয়দ উদ্দিন ডিগ্রী কলেজ থেকে বিএ এবং ঢাকার একটি কলেজে এলএলবি অধ্যায়নরত।

সংবাদকর্মী হিসেবে ২০১৪ সাল থেকে যাত্রা শুরু। বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও প্রতিদিনের কাগজে চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া হবিগঞ্জের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  ইতিমধ্যে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সবাইকে পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছাবার্তা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews