1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে কৃষি কর্মকর্তার উদ্যোগে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ শুরু শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা নোমান মিয়ার শুভেচ্ছা আহম্মদাবাদে চীফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান  দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বর্ষা ও রামীমের কৃতিত্বপূর্ণ সাফল্য চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজায় প্রবাসী রাসেলের মহতী উদ্যোগ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ মাধবপুরে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজার বাজার বাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কনক লাল ঘোষ রতন দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ আঃ আওয়াল

আহম্মদাবাদে চীফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান 

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভোকেট আমিনুল ইসলাম বর্তমানে পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে বিদেশে (কানাডা) অবস্থান করছেন। তবে সুদূর প্রবাসে থাকলেও নিজের মেধা, মনন ও মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকে তিনি বিন্দুমাত্র দূরে সরে যাননি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে উনার পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অ্যাডভোকেট আমিনুল ইসলামের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ সফর করেন।
পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন:
* জনাব কামরুল হাসান শামীম সাধারণ সম্পাদক, আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপি এবং আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, চুনারুঘাট উপজেলা শাখা।
* জনাব সাব্বির আহমেদ চৌধুরী — যুগ্ম সাধারণ সম্পাদক, আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপি।
* জনাব আসাদুজ্জামান শামীম — সদস্য, চুনারুঘাট উপজেলা যুবদল।
* সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন। তারা অ্যাডভোকেট আমিনুল ইসলামের পক্ষ থেকে পূজামণ্ডপ কমিটির কর্মকর্তাদের হাতে আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ তুলে দেন।
শুভেচ্ছা বিনিময়কালে আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক কামরুল হাসান শামীম বলেন:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই বিদেশে অবস্থান করলেও উনার মন পড়ে রয়েছে এলাকার মানুষের কাছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে তিনি সর্বদা আন্তরিক। উনার পক্ষ থেকেই আজ আমরা প্রতিটি পূজামণ্ডপে গিয়ে ধর্মীয় সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিচ্ছি এবং অনুদান প্রদান করছি।”

পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। দূর প্রবাসে থেকেও পূজা মণ্ডপের খবর নেওয়া ও পাশে দাঁড়ানোর জন্য তারা চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং উপস্থিত নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ দেশের সার্বিক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসের মধ্য দিয়ে সফর শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews