
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া (সরদার বাড়ী) এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলার হুমকি ও অশালীন গালাগালির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ আবুল খায়ের ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদেরকে নানাভাবে হয়রানি করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা প্রতিনিয়ত হামলার জন্য তেড়ে আসেন, প্রাণনাশের হুমকি দেন এবং অশালীন ভাষায় গালাগালি করেন। নিজেদের অপরাধ আড়াল করতে ভিত্তিহীন মিথ্যা নিউজ প্রচার ও মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা হয়রানি বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।
দ.ক.২৬