
চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের আবুল ফজলের ছেলে মোঃ জোহান মিয়া(১৪)কে ছু/রি/কা/ঘা/ত করেছে একই ক্লাসে পড়ুয়া মোঃ ইয়াসিন মিয়া। ইয়াসিন ১০নং মিরাশী ইউনিয়নের পূর্ব-পীরেরগাঁও গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে। সোমবার(৫ অক্টোবর) দুপুর প্রায় ২টায় মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান বলেন, ঘটনার সাথে সাথে আহত জোহানকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল ও কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জোহান।তবে জোহানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জোহানকে হত্যার উদ্দেশ্যে ছু/রি/কা/ঘা/ত করে ইয়াসিন। জোহান সিলেট ওসমানী মেডিকেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
এদিকে ঘটনার সাথে সাথে ঘা/ত/ক ইয়াসিন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
অধ্যক্ষ বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে রাণীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত সাপেক্ষে ইয়াসিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও থানার অফিসার ইনচার্জ ওসিকে বিষয়টি অবগত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীরা বলেন, ঐতিহ্যবাহী চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এমন ন্যাক্কারজনক ঘটনা কোনভাবেই কাম্য নয়।একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো এমন স/ন্ত্রা/সী কার্যক্রম চলতে পারেনা। ইয়াসিন কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদকাসক্ত কি না,সেটা খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
অতি দ্রুত ঘা/ত/ক ইয়াসিনকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করে তাকে আইনের আওতায় আনার দাবী জানান এলাকাবাসী। এছাড়াও মাদ্রাসা কর্তৃপক্ষকে আরো সচেতনতার সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান সমাজের সচেতন মহল।
দ.ক.২৬