1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আপনার ডিজিটাল লেনদেনের বিপরীতে বাস্তব গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় বিকাশ-এর নতুন উদ্যোগ ‘বিকাশ বন’ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও-র লিফলেট বিতরণ ‘যে দিকে ক্ষমতা, সে দিকেই রংতুলি!’ আশীষ আচার্য্যকে ঘিরে হবিগঞ্জের শিল্পপাড়ায় গুঞ্জন নুশরাত রুমু’র কবিতা- শরতের নিমন্ত্রণ শিল্প সংস্কৃতি চর্চায় ৩৬ বছর অতিক্রম করলো চুনারুঘাট সাহিত্য সাংস্কৃতিক পরিষদ মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা চুনারুঘাটে চলছে ‘বৈচিত্র্যের উৎসব’ ফয়সলের স্বপ্ন, সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় মতবিনিময় সভা বারে বারে আর আসা হবে না—জীবন নামের এই একবারের যাত্রা

চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও-র লিফলেট বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

ডেঙ্গুর প্রকোপ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দীর্ঘ সময় পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন করেন।

পৌর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার কার্যক্রমই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চুনারুঘাট গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews