
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার লং লা আধুনিক ডিগ্রি কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ সেশনের একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া অরিয়েন্টেশন ক্লাসের সভাপতিত্ব করেন ভর্তি কমিটির আহবায়ক জয়ন্ত কুমার দেবনাথ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য সৈয়দ মখদ্দছ আলী, শিক্ষক প্রতিনিধি নাজমা বানু ও আব্দুল মালিক, সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, শিক্ষক পরিষদ সম্পাদক হেলাল খান ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান।
শিক্ষক প্রতিনিধি সুরজিৎ দেব এর সঞ্চালনায় বেশ কয়েকজন নবাগত শিক্ষার্থীবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে। শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচয়সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আগামী ৪ দিবস শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের বিশেষ ক্লাস প্রদান করবেন। প্রথম ধাপে ৪১৪ জন শিক্ষার্থী এ কলেজে ভর্তি হয়। বিজ্ঞানে ১০৬ জন, ব্যাবসায় শিক্ষা ৭১ জন ও মানবিক বিভাগে ২৩৫ জনের ভর্তি সম্পন্ন হয়।
এ আয়োজনটি শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে।
ছবি: মোহাম্মদ মাজহারুল ইসলাম
দ.ক.সিআর.২৬