
হবিগঞ্জের বাহুবলে সরকারি সলিং রাস্তার উপর বসতঘরের সিঁড়ি নির্মাণ করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জয়পুর গ্রামের সঞ্চব আলী নামের এক ব্যক্তি কয়েক বছর আগে নতুন বাড়ি নির্মাণ করেন। তার বাড়ির পাশে রয়েছে গ্রামবাসীর চলাচলের ২০ ফুট প্রস্থ সড়ক। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এ সড়কটি সলিং ও বাড়ি ঘরের পানি ও ময়লা নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় বাসিন্দা সঞ্চব আলী বসতঘরের ছাদে উঠানামার জন্য সরকারি রস্তার সলিং তুলে ও পানি নিষ্কাশনের ড্রেন বরাট করে সিড়ি তৈরি করেছেন। শুরুতে স্থানীয় লোকজন রাস্তার উপর ড্রেন বরাট করে সিড়ি নিমার্ণে তাকে বারন করেন।
লোকজনের অভিযোগ, সজ্ঞব আলী ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলীর ভাই হওয়ায় তিনি নিরবতা পালন করছেন। এতে স্থানীয়দের কোন অভিযোগ অনুযোগও আমলে নিচ্ছেন না ওয়ার্ড মেম্বার।
স্থানীয়রা জানান, তারা বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর মিরপুর ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার মোঃ নজরুল ইসলাম বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইউপি সদস্য ইদ্রিস আলীর সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দ.ক.সিআর.২৬