
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আবু নাসের, জনাব আব্দুল মালেক, সিনিয়র শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাদশ শ্রেণি থেকেই উচ্চশিক্ষার ভিত্তি সুদৃঢ় করার সময়। তাই শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যচর্চার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষকবৃন্দ তাদের পাশে থেকে শিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দ.ক.সিআর