1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

‎হবিগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরাবোঝাই ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জের বাহুবলে ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় জিরাবোঝাই ট্রাকটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি দুলাল মিয়ার আপন ছোট ভাই। অপর আটক ব্যক্তি বেলাল মিয়া পাশের মামদনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সরকারিভাবে নিলামে ক্রয় করা ১৭১ বস্তা জিরা ট্রাকযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পরিবহনের সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় পৌঁছায়। অভিযোগ রয়েছে, সেখান থেকে ট্রাকটি হেলাল মহালদারের পিতার মালিকানাধীন একটি পেট্রোল পাম্পের পেছনে নিয়ে আটকে রাখা হয়। পরে জিরার মালিক মোঃ ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগিরা। পরবর্তীতে জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় বিষয়টি অবগত করেন।
‎ এ প্রেক্ষিতে থানার ওসি মোঃ রুহুল আমিন তালুকদারের নির্দেশ ক্রমে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহলদারকে তার সহযোগী বেলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যমতে সকাল ৯ টার দিকে ভুগলী নামক এলাকা থেকে ছিনতাইকৃত ( ঢাকামেট্রো-ড-১১-৮৩৪৭) ট্রাকটি জিরাসহ উদ্ধার করা হয়।

‎এ বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews