1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সাইবার ঝুঁকিতে সরকারি ওয়েবসাইট, বন্ধ ছয় ব্যাংক শিশু সুরক্ষা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং ইসলামের নির্দেশনা এক মাস কানাডা সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম  চুনারুঘাটে মাদকসহ আটক যুবকের জরিমানা ও কারাদন্ড বাস্তব প্রয়োজনের পাশে লক্ষ্যভিত্তিক সহায়তা: আলোর অঙ্গিকার থানার ওসি কে হবেন, সিদ্ধান্ত কি এমপিদের? শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসেবার পাশে আলো হয়ে জ্বলাই আলোর অঙ্গীকার নির্বাচনী প্রচারণা: ব্যাপক জনসমর্থন নিয়ে আশাবাদী আব্দুল আওয়াল প্রবাসীর মৃত্যু, রাষ্ট্রের দায় ও নাগরিকত্বের নৈতিকতার প্রশ্ন!

অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্বাস্থ্যসেবা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড সংক্রান্ত” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব ড. জি.এম. সরফরাজ।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরীর সভাপতিত্বে ও অগ্রণী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক বশির আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাঈদ ইমরান, স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা সহ শিক্ষকবৃন্দ।বক্তারা বিষয়ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো আকস্মিক দুর্ঘটনা বা অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা বা ফাস্ট এইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সময়ে সঠিক প্রাথমিক চিকিৎসা দিতে পারলে অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্টদের ফাস্ট এইড বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি।”

সভাপতির বক্তব্যে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে ফাস্ট এইড কিটের ব্যবহার, জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, রক্তপাত বন্ধ করা, ব্যান্ডেজ বাঁধা এবং প্রাথমিক জীবনরক্ষাকারী কৌশলসমূহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন চুনারুঘাট হাসপাতালের ডাক্তার অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের জন্য ফাস্ট এইড বক্স ও জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews