1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের গর্বিত সন্তান ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত  দৈনিক কালনেত্রের সহকারী সম্পাদক হলেন মনির সরকার চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ আশ্বাসের বৃত্তে বন্দী এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন: কোরআন কী বলে? দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল

চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থ্যায়নে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ, মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

(২৫ আগস্ট) মঙ্গলবার উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরন ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ ফয়সল।সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামসু,প্রফেসর মোজাম্মেল হক তালুকদার,গাজীপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আলী,পৌর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিক মিয়া মালদার,উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ প্রমুখ।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। একই সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসে কাজ করে আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “শিক্ষা, ক্রীড়া ও নারীর স্বাবলম্বিতা এই তিনটি ক্ষেত্রেই বিনিয়োগ করলে একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।” এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews